ঢাকাTuesday , 7 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবীদের কালো কোট পরা নিয়ে নতুন সিদ্ধান্ত

Link Copied!

তাপপ্রবাহের প্রেক্ষাপটে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের জন্য কালো কোট ও গাউন পরা সাময়িকভাবে বাধ্যতামূলক রাখা হচ্ছে না। প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট এবং ক্ষেত্রমতে গাউন পরিধানের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে গাউন পরিধান করার আর কোনো আবশ্যকতা নেই। একইভাবে আইনজীবীদের জন্যও পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের ক্ষেত্রেও কালো কোট ও গাউন পরিধান করার বাধ্যবাধকতা থাকবে না।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, এ নির্দেশনা মঙ্গলবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।