ঢাকাMonday , 6 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধানসহ নিহত ২

Link Copied!

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে এক ভয়াবহ হামলায় তার মৃত্যু হয়। আইআরজিসি এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করে একে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে।

একই দিনে পৃথক এক হামলায় ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কলেজের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জারে নিহত হয়েছেন। ইস্পাহান প্রদেশের শাহিন শাহর এলাকায় এই হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আনাদোলু নিউজ এজেন্সি নিশ্চিত করেছে।

আরও পড়ুন

ইসরায়েলের হাইফায় ইরানের হামলায় নিহত ৪

মেজর জেনারেল খাদেমি গত বছর জুনে গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, যখন তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমী একইভাবে ইসরায়েলি হামলায় প্রাণ হারান। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত কয়েক মাসে ইরানের শীর্ষ নেতা আলী খামেনিসহ প্রায় ১,৩৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই সংঘাতে।

জবাবে ইরানও হাত গুটিয়ে বসে নেই। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে (সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান) অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে পুরো মধ্যপ্রাচ্য এখন এক বিশাল রণক্ষেত্রে পরিণত হয়েছে।

সূত্র : আনাদোলু