ঢাকাMonday , 6 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের হাইফায় ইরানের হামলায় নিহত ৪

Link Copied!

ইসরায়েলের হাইফা শহরের একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল) রাতে হামলার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটি ধসে পড়ে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি আঘাতের সময় বিস্ফোরিত হয়নি এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পরও এটি সক্রিয় অবস্থায় ছিল। ফলে উদ্ধারকাজ আরো জটিল হয়ে ওঠে।

আরো পড়ুন
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ভবনের ভেতরে আটকে পড়া চারজনের কাছে পৌঁছাতে উদ্ধারকারী দলকে পাশের একটি ভবনের কংক্রিট ভেদ করে সুড়ঙ্গ তৈরি করতে হয়।

ধ্বংসস্তূপের বিপরীতে থাকা ভবনের বাসিন্দা মোর ব্যারেল বলেন, ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানি হামলার হুমকি নিয়ে প্রতিনিয়ত জীবনযাপন করতে হচ্ছে।

আরো পড়ুন
যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত
এদিকে জনমত জরিপে দেখা গেছে, টানা পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলিদের সমর্থন ধীরে ধীরে কমতে শুরু করেছে।