ঢাকাMonday , 6 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে’

Link Copied!

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই বের হয়ে আসবে বর্তমানে এ রোগের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ।

আরও পড়ুন

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন খন্দকার মোশাররফ হোসেন
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় নারী ও শিশু নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের তরফ থেকে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথাও বলেন তিনি।

জাহিদ হোসেন বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাহাড়সম সমস্যা দূর করার ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, অনেক প্রত্যাশা নিয়ে এ দেশের জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে তাই, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় হামের ভ্যাকসিন কেনা হয়েছে কিনা কিংবা এ সংক্রান্ত বিষয়ে খোঁজ নিলে বোঝা যাবে এখন কেন এমনটা হচ্ছে বলেও জানান তিনি।

সেমিনারে উপস্থিত অতিথিরা নারীর অধিকার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।