ঢাকাSunday , 5 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে ‘রাক্ষস’-এর সিক্যুয়াল, ফিরছে শাকিব-হৃদয় জুটিও

Link Copied!

ঢালিউডে নতুন প্রজন্মের নির্মাতাদের মধ্যে প্রথম সিনেমাতেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন মেহেদী হাসান হৃদয়। গেল বছরে বড় পর্দায় অভিষেক সিনেমা দিয়েই চমক দেখান তিনি। প্রথম ছবিতেই শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে নির্মাণ করেন ‘বরবাদ’, যা বক্স অফিসে দাপট দেখিয়ে আলোচনার ঝড় তোলে। সেই সাফল্যের ধারাবাহিকতায় চলতি ঈদে সিয়াম আহমেদকে নিয়ে তিনি নির্মাণ করেন ‘রাক্ষস’।

মুক্তির তৃতীয় সপ্তাহেও ছবিটি প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে। সিনেমাটি দেখার পর থেকেই দর্শকদের একাংশের মধ্যে জোরালো হয়েছে সিক্যুয়াল নিয়ে আলোচনা।

এর পেছনে বড় কারণ নির্মাতার এক বক্তব্য, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন ‘রাক্ষস’ আসলে ‘বরবাদ’ ইউনিভার্সের অংশ। এ ছাড়া গল্পের শেষাংশ দেখে থেকে দর্শকদের প্রায় সবারই ধারণা, ছবিটির সিক্যুয়াল আসবে! অবশেষে এ নিয়ে মুখ খুললেন নির্মাতা। মেহেদী হাসান হৃদয় নিশ্চিত করেছেন, ‘রাক্ষস’-এর সিক্যুয়াল আসছে আর সেটি হবে আরো বড় পরিসরে।

আরও পড়ুন

ইরানে আরো দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

তিনি বলেন, “আমি রাক্ষস সিনেমাটি বরবাদ ইউনিভার্সের অংশ হিসেবে বানিয়েছি। স্বাভাবিকভাবেই ‘রাক্ষস’-এর সিক্যুয়াল আসবে। এই সিনেমাতে যা দেখিয়েছি সিক্যুয়ালটি হবে তার চেয়ে আরো অনেক বড় পরিসরে এবং ভয়ংকর লেভেলে।

এদিকে সম্প্রতি ‘প্রিন্স’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত শিল্পী, নির্মাতা ও সাংবাদিকদের সামনে শাকিব খান হৃদয়কে কমার্শিয়াল ধারার অন্যতম সেরা নির্মাতা হিসেবে উল্লেখ করেন। এর পর থেকেই সামাজিক মাধ্যমে শাকিব-হৃদয় জুটির ফেরার দাবি জোরালো হয়েছে। ভক্তদের অনেকেই চাইছেন, ভবিষ্যতেও এই জুটিকে একসঙ্গে দেখতে। এই প্রসঙ্গে সম্ভাবনার দরজা খোলা রেখেছেন হৃদয়। তিনি বলেন, ‘আমি কাজের আগে কোনো কিছু বলাতে বিশ্বাসী নই।

শুধু বলব অপেক্ষা করুন, কিছু একটা তো আসবে। পরিকল্পনা চলছে, এমনকি গল্প লেখার কাজও চলছে। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’ হৃদয় আরো বলেন, “যেহেতু ‘বরবাদ’ ইউনিভার্স নিয়ে কাজ করছি, তাই সামনে যেকোনো বড় চমকই আসতে পারে। এমন কিছু, যা দর্শক আগে কল্পনাও করেননি।”

সব মিলিয়ে, ‘বরবাদ’ থেকে ‘রাক্ষস’ একটি ইউনিভার্স গড়ে তোলার পথে হাঁটছেন হৃদয়। আর সেই যাত্রায় শাকিব-হৃদয় জুটির প্রত্যাবর্তন ভক্তদের মনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় আসতে পারে ‘রাক্ষস’-এর সিক্যুয়াল। তার আগে একই বছরের ঈদুল ফিতরে নতুন রূপে শাকিব খানকে নিয়ে ফিরবেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়।