ঢাকাSaturday , 4 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯৫০ কোটির ক্লাব পেরিয়ে ‘ধুরন্ধর ২’, ছুটছে ১০০০ কোটির পথে

Link Copied!

বক্স অফিসে দুর্দান্ত দাপট দেখিয়ে এগিয়ে চলেছে ‘ধুরন্ধর: ২’। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি। সর্বশেষ হিসাব অনুযায়ী, ভারতের বাজারে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৯৫৯ কোটি ৩৭ লাখ রুপি।

অন্যদিকে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস কালেকশন পৌঁছেছে ১ হাজার ১৪৮ কোটি ৫৮ লাখ রুপিতে। মুক্তির মাত্র সাত দিনের মধ্যেই বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে নাম লেখানো এই সিনেমা এখন ভারতের বাজারেও একই মাইলস্টোন স্পর্শের অপেক্ষায়।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, ১০০০ কোটির ক্লাবে ঢুকতে আর মাত্র প্রায় ৪০ কোটি রুপির প্রয়োজন। চলতি সপ্তাহান্তেই সেই লক্ষ্য পূরণ করতে পারে টিম ‘ধুরন্ধর ২’। বিশেষ করে শনি ও রোববার সিনেমাটির আয় আরও বাড়বে-এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

২০২৫ সালের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’র সিক্যুয়েল এই সিনেমা। প্রথম পর্বে দেখা গিয়েছিল লিরারির বালুচ গ্যাং-এ হামজার অনুপ্রবেশের গল্প। দ্বিতীয় পর্বে পরিচালক দেখিয়েছেন-কীভাবে পরিস্থিতির চাপে পড়ে ‘জসকিরত’ থেকে ‘হামজা’য় রূপান্তরিত হন নায়ক।

এই যাত্রায় রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং সারা অর্জুন।

এদিকে দক্ষিণী তারকা ঋষভ শেঠি সমাজমাধ্যমে সিনেমাটির প্রশংসা করে লিখেছেন, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র প্রথম দৃশ্য থেকেই আপনি আটকে যাবেন। প্রতিটি ফ্রেম যেন যুদ্ধের দামামা! এটি শুধু একটি সিক্যুয়েল নয়, এটি একটি স্টেটমেন্ট।’
তিনি রণবীর সিং, আর মাধবন ও অর্জুন রামপালের অভিনয়ের পাশাপাশি সিনেমার আবহ সংগীত ও সম্পাদনারও প্রশংসা করেছেন।

অন্যদিকে ছবির কাস্টিং ডিরেক্টর জানিয়েছেন, ‘রহমান ডাকাত’ চরিত্রটির জন্য বলিউডের দুইজন এবং দক্ষিণের একজন বড় তারকাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরে ভিন্নভাবে চরিত্রটি তৈরি করা হয়, যা এখন সিনেমার অন্যতম আকর্ষণ।

সব মিলিয়ে বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা ‘ধুরন্ধর: ২’ এখন নতুন ইতিহাস গড়ার অপেক্ষায়। উইকএন্ডেই ভারতের বাজারে ১০০০ কোটির মাইলস্টোন ছোঁয়া সম্ভব কি না-সেই দিকেই তাকিয়ে সিনেমাপ্রেমীরা।