ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬২ কেজি গাঁজাসহ নারী আটক

Link Copied!

Rajshahi_রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার সবসার সাঁকোপাড়া গ্রাম থেকে ৬২ কেজি গাঁজাসহ এক নারী ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।
বুধবার রাতে তাকে গাঁজাসহ আটক করা হয়। আটক নারীর গুলবানু বেওয়া (৫৫) উপজেলার সবসার সাঁকোপাড়া গ্রামের মৃত কোমর আলীর স্ত্রী।
এ ঘটনায় তার ছেলে গোলাম মোস্তফা (৩৮) পলাতক রয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলবানু ও তার ছেলে গোলাম মোস্তফা চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গাঁজা এনে তারা দেশের অভ্যান্তরের সরবরাহ করে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা বুধবার রাত ১২ টা ৫ মিনিটে গুলবানুর বাড়িতে অভিযান চালায়।
ওই সময় গুলবানুর খাটের নিচে ৬২ কেজি গাঁজা পাওয়া যায়। গাঁজাগুলো পলিথিনের প্যাকেটে দুই কেজি করে ভর্তি করে বিশেষ কায়দায় রাখা ছিল।
বর্তমানে গুলবানুকে র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।