ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাদ্যে বিষক্রিয়ায় ৩ শিশুর মৃত্যু

Link Copied!

babyময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাদামিয়া গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এতে গুরুতর অসুস্থ হয়েছেন একই পরিবারের আরো ৫ শিশু ও নারী। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো- ত্রিশাল উপজেলার মঠবাড়ীয়া ইউনিয়নের বাদামিয়া গ্রামের কালামের কন্যা নাজমা (২০), খলিল মিয়ার কন্যা দিলরুবা (১০) ও শহীদ মিয়ার কন্যা বিথী (৮)।
হাসপাতালে ভর্তিকৃতরা হলো- ত্রিশাল উপজেলার মঠবাড়ীয়া ইউনিয়নের বাদামিয়া গ্রামের কালামের কন্যা আসমা (২২) ও সালমা (১০), কালামের শাশুড়ি সমেলা (৬৫), কালামের পুত্রবধূ ও আলমের মেয়ে রুমা (২০) ও রুমার বড় বোন আম্বিয়া (৪০)।
এদিকে যে দোকান থেকে আটা কেনা হয়েছিল সেই দোকানদারকে আটক করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. হানিফ মোহাম্মদ জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানান তিনি। এদিকে হাসপাতালে ভর্তিকৃতরা এখন আশঙ্কামুক্ত।
হাসপাতালে চিকিৎসাধীন কালামের আত্মীয় মো. আলম জানান, কালাম ও তার স্ত্রী থাকেন ঢাকায়। তার তিন মেয়ে ও পরিবারের অপর সদস্যরা গ্রামে থাকেন। বুধবার কালামের শাশুড়ি সমেলা ও তার জেঠ্যাশ আম্বিয়া পরিবারের সদস্যদের নিয়ে ভালুকা থেকে ত্রিশালে বড়াতে আসেন।
বুধবার বিকেলে বাড়ির পাশের সাইফুলের দোকান থেকে আটা কিনে আনা হয়। ওই আটা দিয়ে বানানো রুটি খেয়ে সকাল ৭টার দিকে আবুল কালামের পরিবারের ৮ সদস্য অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাদের ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদের মধ্যে সকাল ১০টার দিকে খলিল মিয়ার মেয়ে দিলরুবা ও শহীদ মিয়ার মেয়ে বিথী মারা যায় এবং সাড়ে ১১টার দিকে কালামের মেয়ে নাজমা (২০) মারা যায়।
ত্রিশাল থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, এ ঘটনায় দোকানদার সাইফুলকে আটক করা হয়েছে।