দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আরও পড়ুন
সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে: এনবিআর চেয়ারম্যান
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫০ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৯ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২১ দফা।

