ঢাকাSunday , 29 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জব্দকৃত পেট্রোল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা: ইউএনও

Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত ৩৭৬ লিটার পেট্রোল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিধি অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করে ব্যাংকের মাধ্যমে এ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। তিনি বলেন, “সকল নিয়ম-কানুন মেনেই তেল জব্দের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকালে বিক্রিত তেলের অর্থ ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।” তিনি আরও বলেন, “কিছু অতি উৎসাহী ব্যক্তি ভুল তথ্যের ভিত্তিতে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে থাকতে পারেন। তবে এসব তথ্যের কোনো ভিত্তি নেই এবং এর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।” ইউএনও জানান, বর্তমান জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।