ঢাকাSunday , 29 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রামে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে গ্রাম পুলিশ আটক

Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের করলাটারী নামক স্থানে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করার অপরাধে বুড়িমারী ইউনিয়ন দফাদার (গ্রাম পুলিশ) রফিকুল ইসলামকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, শনিবার (২৮ মার্চ) আনুমানিক রাত ২টা ৪০মিনিটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মোবাইল কোর্ট চলাকালীন পাটগ্রাম উপজেলার বুড়িমারী করলাটারী নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা লঙ্ঘন করে সরকারি কাজে বাধা প্রদান করার অপরাধে বুড়িমারী ইউনিয়ন দফাদার (গ্রাম পুলিশ) মোঃ রফিকুল ইসলামকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীর উফারমারার মোহাম্মদ হোসেন ছেলে। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন বলেন, আইনের উর্দ্ধে কেউ নন, আইন সবার জন্য সমান অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ রকম কার্যক্রম চলমান থাকবে।