ঢাকাSaturday , 28 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ভারতীয় অবৈধপণ্য ও মাদকদ্রব্য জব্দ

Link Copied!

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় কসমেটিক্স, শাড়ী ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল পৃথক ৫টি অভিযান পরিচালনা করে ভারতীয় কক্সমেটিক্স, শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে। ‎বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, শনিবার (২৮ মার্চ) রামখানা বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ফেরেস্তার মোড়, একই তারিখ রামখানা বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার হলার মোড়, একই তারিখ অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ভেন্নিতলা, একই তারিখ রাতে ঝাউরানী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার খামারভাতি এবং শুক্রবার (২৭ মার্চ) বিকালে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ফেলানী মোড় নামক স্থানে ৫টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানসমূহ চলাকালীন টহল দলের সদস্যরা কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় কসমেটিক্স ফেসওয়াস ৯শত ৭০পিছ, সর্ণ কাতান শাড়ী ৮৫পিছ, জামদানী শাড়ী ৩পিছ, সিল্কের শাড়ী ৫পিছ, লেহেঙ্গা ২পিছ, প্যান্টের কাপড় ১০পিছ এবং ইস্কাফ সিরাপ ৯৯টি বোতল জব্দ করা হয়।
‎‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় কক্সমেটিক্স ৯শত ৭০পিছ, যার সিজার মূল্য ১লক্ষ ৯৮হাজার ৮শত টাকা, সর্ণ কাতান শাড়ী ৮৫পিছ, যার সিজার মূল্য ৮লক্ষ ৫০হাজার টাকা, জামদানী শাড়ী ৩পিছ যার সিজার মূল্য ৩০হাজার টাকা, সিল্কের শাড়ী ৫পিছ, যার সিজার মূল্য ২৫হাজার টাকা, লেহেঙ্গা ২পিছ, যার সিজার মূল্য ১০হাজার টাকা, প্যান্টের কাপড় ১০পিছ, যার সিজার মূল্য ৩০হাজার টাকা এবং ইস্কাফ সিরাপ ৯৯টি বোতল, যার সিজার মূল্য ৩৯হাজার ৬শত টাকাসহ সর্বমোট ১১লক্ষ ৮৩হাজার ৪শত টাকা। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।‎ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।