ঢাকাSaturday , 28 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ৫ লক্ষ টাকার মাদক আটক

Link Copied!

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৫লক্ষ ৫৬ হাজার ৯ শত টাকার মাদক আটক করেন। গত ২৩ ও ২৪ মার্চ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প ও বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১টি মোবাইল ফোন, ১টি গ্রামীনফোন সিম এবং ৪৫৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আসামীসহ আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৭২ হাজার ৮ শত টাকা। গত ২৫ মার্চ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপি এবং খানপুর বিওপি’র পৃথক পৃথক ২টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৬৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২ লক্ষ ৮৮ হাজার ৬ শত টাকা। গত ২৫ ও ২৬ মার্চ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬৬৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য ৯৯ হাজার ৬ শত টাকা। গত ২৭ মার্চ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক আনুমানিক ৩ ঘটিকায় ১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ আমিনুর রহমান, জি বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর প্রত্যেক বিওপি কমান্ডারদেকে বলে দিয়েছি চোরাচালন অভিযান অব্যহত থাকবে। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কেউ যেন প্রবেশ করতে না পারে সেদিকে সজাক দৃষ্টি রাখা হয়েছে।