ঢাকাWednesday , 25 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে মামাতো ভাইয়ের হাতে খুন ফুফাতো ভাই

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমা জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়ন-এর আতকাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। চুরিকাঘাতে নিহতের নাম আবুল কালাম। জানা গেছে, সোহাগী বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত কাশেম তার ফুফাতো ভাই আবুল কালামের ওপর ছুরিকাঘাত করে। স্থানীয় সূত্রে জানা যায় যে, কাশেম ও আবুল কালাম মামাতো-ফুফাতো ভাই এবং তাদের ঘরবাড়ি পাশাপাশি। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহত অবস্থায় স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত কাশেম পলাতক রয়েছে। তিনি সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। নিহত আবুল কালাম একই গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।