ঢাকাWednesday , 25 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

Link Copied!

লালমনিরহাটের মিশন মোড়ে অবস্থিত চমক হোটেল এন্ড রেস্টুরেন্টের উপরে অসভ‍্য আচরনের প্রতিবাদে ও সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে লালমনিরহাট জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি জরুরী সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টায় লালমনিরহাট শহরের নর্থ কিং হোটেলে লালমনিরহাট জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‎লালমনিরহাট জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি একেএম মোরশেদুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার সুমন, চমক হোটেল এন্ড রেস্টুরেন্টেরের সত্বাধিকারী অর্দ্র প্রমূখ। এ সময় লালমনিরহাট জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন উপস্থিত হয়ে চমক হোটেল এন্ড রেস্টুরেন্টেরের সত্বাধিকারী অর্দ্র বলেন, ২৪ মার্চ সকালে হোটেল হরিজন সম্প্রদায়ের একজন ব্যক্তি পারাটা নিতে আসলে পারাটা না থাকায় তৈরি করে দিতে দেরি হলে, সে গালাগালি করতে থাকে, তারপর এক পর্যায়ে ফোন করে পৌরসভার পরিছন্ন কর্মীদের ডেকে নিয়ে এসে হোটেলের সামনে ময়লা ফেলতে থাকে, সেই সাথে বাঁশ-লাটি নিয়ে মারমুখী আচরণ করে, যার কারণে হোটেলে ভিতরে থাকা কাস্টমার বাহির হতে পারেনি আর বাহিরের কাস্টমার ভিতরে যেতে পারেনি, আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি, চিহ্নিতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। ‎লালমনিরহাট জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, রাতের মধ্যে প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আগামীকাল বুধবার লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ, ক‍্যাফে ও মিস্টান্ন ভান্ডারের সকল দোকান বন্ধ থাকবে। তারপরেও তদন্তনুসারে ব্যবস্থা নেয়া না হলে জেলা জুড়ে সকল রেস্তোরাঁ, ক‍্যাফে ও মিষ্টান্ন ভান্ডারের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেওয়া হবে।