ঢাকাWednesday , 25 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াত আমীর আটক

Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানাকে ২০১৩ সালের আলোচিত পৃথক ৩টি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। ‎পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকার নিজ বাসভবন থেকে সোহেল রানাকে আটক করে। তার বিরুদ্ধে ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার সময় সংঘটিত ৩টি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্ট (গ্রেফতারি পরোয়ানা) দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি এলাকায় প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদ মাধ্যমকে জানান, সোহেল রানা ২০১৩ সালের নাশকতামূলক কর্মকাণ্ড এবং ৩টি হত্যা মামলার এজাহার ভুক্ত ও পরোয়ানা ভুক্ত আসামি। গতকাল তাকে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ‎সোহেল রানাকে আদালতে তোলার সময় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জামায়াত নেতার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে জেলায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।