ঢাকাWednesday , 25 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে গণহত্যা দিবস পালিত

Link Copied!

২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে মণিরামপুর উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে ও গ্রাম আদালতের সমন্বয়কারী অনুপম ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এ্যাডঃ গাজী এনামুল হক। সভাপতির বক্তব্যে মোঃ সম্রাট হোসেন বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় কালরাত্রি। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির ত্যাগ, সংগ্রাম ও অদম্য সাহসিকতার কথা। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে এ ধরনের কর্মসূচির বিকল্প নেই। এ সময় প্রধান অতিথি এ্যাডঃ গাজী এনামুল হক তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বরতা চালিয়েছিল, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াদ আহমেদ ফয়সাল, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, বিএনপি নেতা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন প্রমূখ। বক্তারা বলেন, ২৫ মার্চের কালরাত্রির স্মৃতি শুধু শোকের নয়, এটি আমাদের জাগরণেরও প্রতীক। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আজকের দিনের প্রধান অঙ্গীকার হওয়া উচিত।