ঢাকাWednesday , 25 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় রিয়া মনি হত্যা, মোবাইল ফোনের সূত্র ধরে ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী ফাতেমা আক্তার ওরফে রিয়া মনি হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। কিশোরীর বাবা আজিম শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামী করে বুধবার (২৫ মার্চ) সকালে শরণখোলা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। হত্যাকান্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার পর পরই ঘটনার রহস্য তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে কিশোরীর ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ কললিষ্টের সূত্র ধরে রফিকুল ইসলাম রুবেল নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার জানান, গ্রেপ্তার ব্যক্তি শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের মাসুম হাওলাদারের ছেলে ও রায়েন্দা বাজারের কসমেটিক ব্যবসায়ী। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আসামীকে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে। গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে ফাতেমা আক্তার ওরফে রিয়া মনির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কে বা কারা ওই কিশোরীকে জবাই করে হত্যার পর সেখানে ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়দের অভিাযোগ, মাদক কারবারিরা রিয়া মনিকে মাদক সরবরাহকারী ও হানিট্র্যাফ হিসেবে ব্যবহার করতো। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝামেলা সৃষ্টি হওয়ায় তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।