ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদরাসা ছাত্রীকে অপহরণের চেষ্টায় যুবক আটক

Link Copied!

Kidnapকিশোরগঞ্জ প্রতিনিধি: করিমগঞ্জে এক মাদরাসা ছাত্রীকে অপহরণের চেষ্টার সময় বাবলু (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকালের দিকে উপজেলার জয়কা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, জয়কা ইউনিয়নের কান্দাইল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রীটি মাদরাসায় যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে একই এলাকার শিমুলগুড়া গ্রামের আসাদুল হকের ছেলে রাসেল (১৭) ও তার বন্ধু বাবলু মেয়েটির পথরোধ করে। এক পর্যায়ে ওই দুই যুবক জোরপূর্বক মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। ধস্তাধস্তির সময় মেয়েটি আহত হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় রাসেল। তবে লোকজনের হাতে আটক হয় বাবলু। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে  জানান, অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।