ঢাকাTuesday , 24 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের পাটগ্রামে সংঘর্ষের পর ৫জন জেলহাজতে

Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত এক ছাত্রশিবির কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তার বাবা। ‎রোববার (২২ মার্চ) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মোট ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- ​সাকিবাল হাসান, সাকিবালের বাবা ফজলুল হক, সাইদ হোসেন, ​ফরিদুল ইসলাম ও​রাজিব হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে টেপুরগাড়ি এলাকায় তুচ্ছ একটি বিষয় নিয়ে ছাত্রশিবির কর্মীদের সাথে একদল দুর্বৃত্তের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে সাকিবাল হাসান ও রাজিব হোসেন নামে দুই শিবির কর্মী গুরুত্বর আহত হন। উপস্থিত স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ‎​আহত সাকিবাল হাসানের বাবা ফজলুল হক খবর পেয়ে ছেলেকে দেখতে হাসপাতালে যান। অভিযোগ উঠেছে, সেখানে অবস্থানরত দুর্বৃত্তরা ফজলুল হককে চিনে ফেলে এবং তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর রাতেই পুলিশ তাকেসহ অন্যদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখায়। ভুক্তভোগীদের দাবি, কেবলমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, মারামারি ও বিশৃঙ্খলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাদের আটক করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত ৫ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।