ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিএ কর্মকর্তার স্ত্রী হত্যায় মামলা

Link Copied!

kabareনিজস্ব প্রতিবেদক: বিআরটিএ কর্মকর্তা শীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী বিশ্বাসকে হত্যা এবং তার পরিবারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শীতাংশুর ভাই সুধাংশু শেখর বিশ্বাস বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মঙ্গলবার রাতে মামলাটি করেন।
মামলায় আসামী করা হয়েছে এ কে এম জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে। তার অস্থায়ী দুটি ঠিকানা উল্লেখ করা হয়েছে মামলায়। একটি হচ্ছে পল্লবী আবাসিক এলাকার ১৪ নম্বর সড়কের ১৯ নম্বর বাড়ি। অপরটি হচ্ছে গুলশান ১ নম্বরের ৭ নং সড়কের ১৫ নম্বর বাড়ির ‘হাজী আহম্মেদ ব্রাদার্স’। স্থায়ী ঠিকানা দেয়া হয়েছে রাজশাহীর রামচন্দ্রপুর।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ৩৬০,৩২৬,৩২৫,৩২৮ ও ৩০২ ধারায় মামলাটি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাহবুব রহমান জানান, তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।