ঢাকাWednesday , 18 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান

Link Copied!

‎লালমনিরহাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লালমনিরহাট পৌর এলাকায় ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে লালমনিরহাট পৌরসভার বাস্তবায়নে এ বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। লালমনিরহাট পৌরসভার প্রশাসক রাজীব আহসান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, মোঃ আব্দুস সালাম, লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে লালমনিরহাট পৌর এলাকায় ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।