ঢাকাWednesday , 18 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে মাদক আটক

Link Copied!

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক চোরাচালন অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০ হাজার ৫ শত টাকা মাদকদ্রব্য আটক করেন।
বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও ৪৭ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৯০ হাজার ৫ পাঁচ শত টাকা। এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্তে আমাদের অভিযান অব্যহত রয়েছে। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কেউ চোরাচালান সহ রাষ্ট্রবিরোধী কোন কার্যক্রম চালালে কাউকে ছাড় দেওয়া হবে না।