ঢাকাWednesday , 18 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় দুঃস্থের মাঝে শাড়ি- লুঙ্গি বিতরণ

Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোংলায় অসহায় ও দুঃস্থদের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়েছে। মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলীর নিজস্ব ব্যবস্থাপনায় বুধবার সকালে আড়াই হাজার নারী-পুরুষের মাঝে এ শাড়ী কাপড় বিতরণ করা হয়। এ সময় নারী-পুরুষ সকলের হাতে পছন্দসই কাপড় তুলে দেন জুলফিকার আলী। বিএনপি নেতা জুলফিকার আলী বলেন, বিগত বছরগুলোর মত এবারও সমাজের দুঃস্থ মানুষের পাশে রয়েছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পৌরসভার অসহায় মানুষের পাশে থাকছি। এটা আমার সমাজের প্রতি দায়বদ্ধতা মনে করি। সমাজের অন্যান্য সকল বিত্তবানেরাও যদি অসহায়দের প্রতি সহায়তার হাত বাড়ায় তাহলে সকলেরই ঈদ আনন্দ ঘন হবে। আমরা একা নয়, ধনী-গরিব সবাইকে নিয়ে একসাথে ঈদ করতে চাই।