রাজশাহী প্রতিনিধি: রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় কো-পাইলট তামান্না নিহত হয়েছেন।
এ ঘটনায় ইন্সটেক্টর সাইদ কামাল গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় এঘটনা ঘটে।
বাংলাদেশ ফ্লাইং একাডেমির ইঞ্জিনিয়ার রুমি জানান, ইন্সটেক্টর সাইদ কামাল ও কো-পাইলট তামান্নাসহ দুইজন একটি প্রশিক্ষণ বিমান উড়াচ্ছিলেন। বিমানটি রানওয়েতে টেকঅফ করার সময় ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে কো-পাইলট তামান্না ঘটনাস্থলেই মারা যান।
বিমানে থাকা প্রশিক্ষক সাইদ কামাল অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

