রোজিনা আকতার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এবং মায়ের নাম জাহানারা বেগম। পিতা মাতার অনুপ্রেরণায় শিশুকাল থেকেই সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ জাগে। সে আগ্রহে সঙ্গীতের তালিম গ্রহণ করেন গফরগাঁও শিল্পকলা একাডেমিতে। পরবর্তীতে গাজীপুর শিল্পকলা একাডেমিতে গান শিখতে শুরু করেন। তিনি কন্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়ে আছেন। শিল্পী রোজিনা আকতার একজন লোকসঙ্গীত শিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে প্রচুর প্রশংসা পেয়েছেন এবং পুরস্কৃত হয়েছেন। সুরেলা কন্ঠের অধিকারী রোজিনা আকতার মুলতঃ আঞ্চলিক গানের প্রতি বেশী আগ্রহ আরোপ করে থাকেন।
“প্রবাস নামের জেলখানা” গানটি নিয়ে কন্ঠশিল্পী রোজিনা আক্তার বলেন, গানটির কথা ও সুর আমার কাছে বেশ ভালো লেগেছে, মনের মাধুরী দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি এবার পবিত্র ঈদুল ফিতরের সেরা একটি গান শ্রোতারা পেতে যাচ্ছে। গানের গীতিকার তকবির হোসাইন বলেন, প্রবাসীদের প্রতি আমি আগে থেকেই অনেক দুর্বল, তাদের মনের কষ্ট আমি আমার গানের কথায় ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করছি আমার শ্রোতারা নতুন কিছু পেতে যাচ্ছে। গানটির সুরকার ও মিউজিক ডিরেক্টর আল আমিন খান বলেন, বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী রোজিনা আক্তার মনের মাধুরী দিয়ে গানটি গেয়েছেন। আমি আমার মন থেকে কম্পোজিশন করেছি। আশা করছি সময় উপযোগী একটি গান শ্রোতারা পেতে যাচ্ছে। গানের মিউজিক ভিডিও এর নায়ক মডেল আনান খান বলেন, গানটি আমার বেশ ভালো লেগেছে, আশা করছি ভালো কিছু হতে চলছে। গানটির মিউজিক ভিডিও এর নায়িকা মডেল মিষ্টি বিশ্বাস বলেন, বর্তমান সময়ের সেরা একটি গান শ্রোতারা ভালো কিছু পেতে চলেছে। গানটির মিউজিক ভিডিও ডিরেক্টর এস আই শফিক ও হাবিবুর রহমান বলেন, রোজিনা আক্তার বর্তমান সময়ের ব্যাস্ততম কন্ঠশিল্পী। মনের মাধুরী দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছেন। আশা করছি গানটি শুনে প্রবাসীদের মনে দাগ কেটে যাবে। এছাড়াও কণ্ঠশিল্পী রোজিনা আক্তারের উল্লেখযোগ্য একক অ্যালবামের মধ্যে “দুষ্টু ছেলে ” “বন্ধু তোরে ভালো লাগে” “অন্তরে মিস কিনশাহ “মিসকিন বাবা জিন্দাবাদ “সহ বিভিন্ন জনপ্রিয় বিভিন্ন শিরোনামের মধ্যে যেমন : বাউলরে তোর একতারাটা, দুঃখী মায়ের গল্প, গার্মেন্টস কন্যা, বেইমান প্রেমিক, অন্তরে বাজেরে, মজাইয়া মজাইয়া, তোকে শুধু চাই, জমিদারের নাতি সহ অসংখ্য জনপ্রিয় গান গেয়ে জনগনের প্রশংসা কুড়িয়েছেন।

