ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় নৌকাডুবি: আরো ১ লাশ উদ্ধার

Link Copied!

boatচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় নৌকাডুবির ঘটনায় আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
মৃত ব্যক্তি হচ্ছেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের ইসাহাক মণ্ডলের ছেলে জোনাব আলী (৫৫)।
এনিয়ে নৌকাডুবিতে মোট ৩ জনের লাশ উদ্ধার হলো।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ডাকাত পাড়াঘাট সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে বুধবার সকাল ৯টায় একটি লাশ ভাসতে থাকতে দেখে স্থানীয় নৌকার মাঝিরা লাশটি উদ্ধার করে।
পরে খবর পেয়ে মৃতের স্বজনরা লাশটি শনাক্ত করে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার দশরশিয়া বাজারের পাকাঘাট থেকে নৌকায় ২৫ জন যাত্রী নিয়ে নৌকাটি পাকা ইউনিয়নের উদ্দেশ্যে ছেড়ে যাবার আধা কিলোমিটার পর ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
মঙ্গলবার স্থানীয়রা ২জনের মরদেহ উদ্ধার করলেও আরো দুইজন নিখোঁজ ছিল।