মিত্ররা যদি হরমুজ প্রণালি সুরক্ষিত করতে সাহায্য না করে তাহলে ‘ন্যাটোর ভবিষ্যতের জন্য খুবই খারাপ’ হবে মন্তব্য করেছেন ট্রাম্প। ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। হরমুজ প্রণালি বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ।
ডোনাল্ড ট্রাম্প চীনসহ মিত্রদেশ ফ্রান্স, যুক্তরাজ্য, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াকে এই নৌপথ সুরক্ষিত করতে সহায়তার আহ্বান জানিয়েছেন।
তবে আজ সোমবার জাপান ও অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, এই নৌপথে জাহাজ পাহারা দেওয়ার জন্য কোনো যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি আশা করেন চীন প্রণালিটি মুক্ত করতে সাহায্য করবে এবং যদি তা না হয় তবে, চীনের নেতা শি চিনপিংয়ের সঙ্গে তার শীর্ষ বৈঠক বিলম্বিত করতে পারেন। ট্রাম্প বলেন, ‘চীনেরও সাহায্য করা উচিত। কারণ, চীন তাদের তেলের ৯০ শতাংশই এই প্রণালি দিয়ে পায়। তারা যদি উপসাগরীয় অঞ্চলে সহায়তা না দেয়, তবে আমরা সফর পিছিয়ে দিতে পারি।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘রাষ্ট্রপ্রধানদের কূটনীতি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উভয় দেশ ট্রাম্পের ভ্রমণ নিয়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।’
আরও পড়ুন
‘ইরান ইন্টারন্যাশনাল’ চ্যানেলকে সহযোগিতা করলে হামলার হুঁশিয়ারি তেহরানের
ট্রাম্পের হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান প্রসঙ্গে মুখপাত্র লিন জিয়ান বলেন, সাম্প্রতিক উত্তেজনা বাণিজ্যিক পথকে ব্যাহত করেছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নষ্ট করছে। তিনি বলেন, ‘চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানায়।’ তিনি আরো বলেন, ‘আমরা উত্তেজনা কমানোর প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প বলেছেন ‘প্রায় সাত দেশের সঙ্গে হরমুজ প্রণালিতে এসকর্ট করার বিষয়ে কথা বলছেন। তিনি আরো জানান, যদি তারা সাহায্য না করে তবে তিনি তাদের মনে রাখবেন। এদিকে ইসরায়েল বলেছে, তারা দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত স্থল অভিযান শুরু করেছে।
তেহরানে ভারী বোমা হামলার খবর পাওয়া গেছে, অন্যদিকে ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি আরব বলেছে, তারা কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে।
সূত্র : বিবিসি

