ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একজন লোকের রাজনীতি করা কি অপরাধ, ভিসি নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী

Link Copied!

ঢাকাসহ দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। নির্বাচিতদের সবাই বিএনপিপন্থি। বিষয়টি সামনে এনে রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। এর জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী পাল্টা প্রশ্ন করে যে, ‘একজন লোকের রাজনীতি করা কি অপরাধ?’

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে প্রশ্ন-পাল্টা প্রশ্নের ঘটনা ঘটে।

শিক্ষামন্ত্রী বলেন, একজন লোকের রাজনীতি করা কি অপরাধ? এটি কি তাদের ডিসকোয়ালিফিকেশন? এটা ডিসকোয়ালিফিকেশন নয়। প্রত্যেকটি ভিসির বিষয়ে চেক করেছি। তাদের সাইটেশন, কোটেশন, গুগল সার্চ, পিএইচডি, পোস্ট ডক্টরেট, এমফিল-সব দেখে ক্যাটাগরি করে যারা ভালো পারফরম্যান্স করেছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

এহসানুল হক মিলন বলেন, ‘আপনারা চাইলে এসব দেখাতে পারবো। আমার কাছে সব রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম হায়েস্ট পারফরমার। আমরা শিক্ষাগত যোগ্যতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। রাজনীতি করাটা শিক্ষকদের ব্যক্তিগত ইচ্ছা। কে রাজনীতি করবে, কি করবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ কাউকে রাজনীতিতে ম্যানডেটরি করতে পারবে না।