ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবি-চবি-কুয়েটেও নতুন উপাচার্য নিয়োগ

Link Copied!

রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (কুয়েট) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যাপক ড. ফোরকান এবং কুয়েটে অধ্যাপক ড. মো. মাসউদ।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ব্রিফিংয়ে তাদের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।