ঢাকাThursday , 12 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির পূর্ব জাফরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধ মোঃ বেলাল হোসেনের মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী ও গার্ড অব অনার। গত ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব জাফরপুর গ্রামের নাটোর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফ হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধ মোঃ বেলাল হোসেন গত রাতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মৃত্যুকালে দুইপুত্র ও এক কন্যা রেখে যান। গত বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান খবর পেয়ে দুপুর ১টায় তার বাড়ীতে যান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অপরদিকে বীরমুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জানান। এর পর বীরমুক্তিযোদ্ধ বেলাল হোসেনকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার তদন্ত অফিসার সিদ্দিক, ফুলবাড়ী উপজেলা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুল হাই, মোঃ জনাব আলীসহ সকল মুক্তিযোদ্ধা গার্ড ওব অনারে অংশগ্রহণ করেন। গার্ড অব অনার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সকল স্তরের সাধারণ মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। এদিকে পৃথকভাবে বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন এর মৃত্যুতে ফুলবাড়ী উপজেলা প্রেক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভূট্টু সহ সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।