ঢাকাThursday , 12 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ এক বনদস্যু আটক

Link Copied!

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে চলমান কম্বিং অপারেশনে অস্ত্র ও গোলাবারুদসহ ওসমান গণি নামে আরো এক বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। আটক ব্যক্তি সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৬টার দিকে পূর্ব বনবিভাগের শেলা নদীসংলগ্ন মুর্তির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। আটক বনদস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে মুর্তির খাল এলাকার বনে তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে শিবসা নদীতে অভিযান চালিয়ে সুন্দরবনের আরেক কুখ্যাত বনদস্যু দয়াল বাহিনী সক্রিয় সদস্য আব্দুল হালিমকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছিল। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা বিভাগের চৌকস সদস্যরা প্রথমে দস্যুদের অবস্থান শনাক্ত করেন। অবস্থান নিশ্চিত হওয়ার পরে অভিযান পরিচালনা করা হয়। আটক দস্যুরা সুন্দরবনে ডাকাতির পাশপাশি দীর্ঘদিন ধরে তাদের বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারী হিসেবেও কাজ করে আসছিল। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরো জানান, সুন্দরবনে কোস্টার্ডের নেতৃত্বে কম্বিং অপারেশন চলছে। দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।