ঢাকাWednesday , 11 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা

Link Copied!

লালমনিরহাট জেলার সদর উপজেলায় বিএসটিআই’র একটি মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এবং জেলা প্রশাসন লালমনিরহাট এর যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টের অভিযানে লাচ্ছা সেমাই পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স না থাকায় লালমনিরহাট সদরের শাহজাহান কলোনীস্থ মেসার্স আশা মনি ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে লালমনিরহাট সদরের জ্বালানী তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স বিনিময় ফিলিং স্টেশন এ জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। এছাড়াও লালমনিরহাট সদরে অবস্থিত গোশালা বাজারে বিভিন্ন দোকানে ওজন যন্ত্র ভেরিফিকেশন করা হয় এবং সকল যন্ত্রের পরিমাপ সঠিক পাওয়া যায়। অভিযানটি পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাক আহমেদ কপোত। এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুরের ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান, পরিদর্শক (মেট) প্রকৌঃ তাহাজিবুল ইসলাম। বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।