সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ হোটেল আলগণির হল রুমে সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় ইফতার ও আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি, সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ, শফিউল্লাহ শফি, সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু ও সদস্য ফরিদুল আলম।
এতে বক্তারা বলেন, একমাত্র সাংবাদিকরাই পারেন সকল বিভেদ দূর করে একটি সুন্দর সমাজ গঠন করতে। সাংবাদিক সংসদ কক্সবাজারের সদস্যরা বেশিরভাগই তরুণ, তারা যে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়।
এতে উপস্থিত ছিলেন সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন, কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ ওমর রানা, সাংবাদিক ইউনিটির সভাপতি শাহাদাত হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন রিয়াদ, ব্যবসায়ী রহিম উদ্দিন ও আলম মাসুদসহ আরো অনেকে।
কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক সংসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস। এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

