ঢাকাTuesday , 10 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় মাদক সেবনের দায়ে দুলাল রবি দাস নামে এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুচারভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এ দণ্ড প্রদান করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন। দণ্ডপ্রাপ্ত দুলাল রবি দাস মৃত রমেশ রবিদাসের ছেলে। তিনি পৌর সদরের মুচারভিটা এলাকার বাসিন্দা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলাল রবি দাসকে আটক করা হয়। এ সময় তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।