ঢাকাTuesday , 10 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ২৩২ পিস ইয়াবা ও নগদ টাকা সহ আটক ২ জন

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৭ হাজার ৩০ টাকা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার এসআই উজ্জ্বল মিয়া ও এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌরসভার দত্তপাড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের নিজ বাড়ি থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন আতিকুল ইসলাম ওরফে আবু, পিতা মৃত আবুল হাসেম এবং মোঃ হাফিজুল ইসলাম, পিতা আলী নেওয়াজ খাঁ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৭ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় এসআই উজ্জ্বল মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”