ঢাকাTuesday , 10 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের অজগর গিলে ফেলেছে আস্ত ছাগল

Link Copied!

সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক অজগর সাপ দিনমজুর পরিবারের একটি ছাগল গিলে খেয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ মার্চ) সকালে রসুলপুর গ্রামের বন সংলগ্ন ভোলা নদীর চরে। স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সসস্যরা সাপটি উদ্ধার করেছে। সাপটি বনে অবমুক্ত করা হবে সংশ্লিষ্টরা জানিয়েছে। প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার জানান, ঐ গ্রামের দিন মজুর সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। ছাগলটি বাড়িতে ফিরে না আসায় ঐ দিনমজুর তার ছাগলটি খুজে না পেয়ে পাশ্ববর্তী একটি ঝোপের মধ্যে বিশাল ঐ অজগর সাপটি দেখতে পায়। এ সময় সে সিপিজি সদস্যদের খবর দিলে তারা সবাই মিলে সাপটি উদ্ধার করে। এ সময় আস্ত ছাগল গিলে খাওয়া অজগর সাপটি দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায়। ক্ষতিগ্রস্থ সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। এতে তিনি অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। সিপিজি সদস্য সগির সওদাগর জানান, সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বনবিভাগের মাধ্যমে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।