ঢাকাMonday , 9 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় সবজির বাজারে স্বস্তি

Link Copied!

গাইবান্ধার বিভিন্ন হাট-বাজারে সবজির গতএক সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে কমেছে সবজির দাম। এতে করে ক্রেতাদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। আগে যেখানে অনেক সবজির দাম ছিল তুলনামূলক বেশি, সেখানে এখন বাজারে সরবরাহ বেশী বাড়ায় দাম প্রায় অর্ধেকেরও কমে এসেছে। গাইবান্ধা জেলা শহরের পুরাতন,নুতনও হকার্স মার্কেট গুলো গত ( সোমবার ৯মার্চ) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ব্যবধাণে সবজির বিকিকিনির বাজার দর পটল প্রতি কেজি ২০০ থেকে ১২০, করল্লা ১৬০ থেকে ১২০, সজনা ২২০ থেকে ১২০, গাজোর ৪০ থেকে ২৫, শশা ৫০ থেকে ৩০, বাধাঁ কফি প্রতি পিস ১৫-১০ , টমেটো, ৪০-২৫, বেগুন ৪০-২৬, শুকনা মরিচ ৪৫০-৪০০, রশুন ৮০-৭০, আদা ২০০-১৬০, কাঁচা মরিচ ১২০-৮০, পিয়াজ ৫০-৩০, আলু ২০-১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, লেবু হালি ৬০-৫০ টাকা। সেগুলো এখন ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। এদিকে বাজারের কিছুটা বেড়েছে গরুর মাংশের দাম ৭৫০-৭২০, খাসির মাংশ ১০০০-১২০০ টাকা বয়লার মুরগী ২৮০-৩০০ টাকা, অন্য মুরগী ২৮০-২৬০ টাকায় বিকিকিনি হচেছ। প্রতি ৩০পিস ডিম ২৬০-২৭০টাকা। অন্যদিকে মসলার বাজারে দাম বৃদ্দির প্রভাব পড়তে শুরু করেছে বলে, জানিয়েছেন স্থানীয় পুরাতন বাজারের ব্যবসায়ী শুকুমার বাবু (৫৮) তিনি আরোও বলেন, চাল, ডাল, তেল লবনসহ অন্যান্য পণ্যনের দাম মাঝে-মাঝে উঠা নামা করছে। ৪-৫ টাকা এবং আতব চাল প্রতি কেজিতে ১৫-২০টাকা। এছাড়া মাছের বাজারের সবচেয়ে নদী মাছের দাম অনেক বেশী। তবে চাষের মাছের কিছুটা কম। বাজারে সবজি কিনতে আসা শহরের পূর্বপাড়ার মোঃ নুরুল ইসলাম জানান, কয়েকদিন আগেও সবজি কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যেত। কিন্তু বর্তমানে দাম কমে যাওয়ায় সংসারের খরচ কিছুটা কমেছে। সবজি বিক্রেতারা জানান, সাম্প্রতিক সময়ে স্থানীয় কৃষকদের ক্ষেত থেকে প্রচুর পরিমাণে সবজি বাজারে আসছে। এছাড়া পাশের জেলা থেকেও সবজির সরবরাহ বেড়েছে। ফলে বাজারে প্রতিযোগিতা বাড়ায় দাম কমে গেছে। সবজি বিক্রেতারা জানান, সাম্প্রতিক সময়ে সবজির দাম অনেক কমে যাওয়া স্থানীয় কৃষকদের ক্ষতি হচ্ছে বলে জানান। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আতিকুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে সবজির উৎপাদন ভালো হয়েছে। ফলে কৃষকেরা বেশি পরিমাণে শাক-সবজি বাজারে আমদানী থাকায় দাম কমে গেছে। তারা আশা করছেন, আগামী কয়েক সপ্তাহ বাজারে এই স্বস্তি বজায় থাকতেপারে। এ ব্যাপারে পুরাতন বাজারের আড়ৎদার মোঃ ফিরোজ মিয়া বলেন, বর্তমানে বাজারের প্রচুর পরিমাণ শাক-সবজি আমদানী বেড়েছে। তিনি আরোও বলেন অন্য বছরের তুলনায় এবার রোজায় দাম অনেক কম।