ঢাকাTuesday , 31 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

Link Copied!

accidentসিরাজগঞ্জ প্রতিনিধি: সলঙ্গায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক কামাল হোসেন (৩৫) নিহত হয়েছেন। এতে মাইক্রোবাসের ৩ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ী-মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন খুলনা জেলার খালিশপুরের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে চালক কামাল হোসেন নিহত হন। এতে আহত হন আরো তিন মাইক্রোবাস যাত্রী।
আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।