ঢাকাSaturday , 7 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

Link Copied!

যশোরের কেশবপুরে জমি জবরদখলের অভিযোগ এনে দখল কারীর হাত থেকে জমি দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কেশবপুর পৌরসভার ভোগতি নরেন্দ্র পুর এলাকার মৃত নেপাল গাজীর ছেলে নূর ইসলাম গাজী। শুক্রবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূর ইসলাম গাজী বলেন, তিনি বাজারে সাইকেলে করে কটকটি বিক্রি করে পরিবারের ৭ সদস্যের জীবিকা নির্বাহ করে থাকেন। ২০০৬ সালের ভোগতী নরেন্দ্রপুর মৌজায় কালাবাসা নামক স্থানে একই গ্রামের মো. সামাদের নিকট থেকে ১.৫ শতক জমি নিজ নামে ক্রয় এবং পরবর্তীতে নামপত্তন করেন। যার খতিয়ান নং: ১৪৮৭, দাগ নং: ২৮৩৯। ওই জমির কিছু অংশে একটি চা-এর দোকান নির্মাণ করে ভাড়া দেই। ২০১২ সালে ভোগতী নরেন্দ্রপুর গ্রামের মোকাম গাজী ওই মালিকের একই দাগ হতে প্রথমে ২ শতক পরবর্তীতে আরও ৪ শতক সর্বমোট ৬ শতক জমি ক্রয় করে। এরপর থেকেই সে শুরু করে আমার জমির ভেতর দিয়ে পাকা নির্মাণ কাজ। ২০২৫ সালের প্রথম দিকে জোর পূর্বক আমার জমিতে ঘর নির্মাণ করার চেষ্টা চালায়। আমি প্রতিবাদ করতে গেলে মোকাম গাজীর হুমকীতে প্রাণ ভয়ে পালিয়ে আসি। মোকাম গাজী তৎকালীন ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা ও অবৈধ টাকার জোরে আইনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে আমার জমির কিছু অংশ জবর দখলে নিয়ে পাকা প্রাচীর নির্মাণ করে ভোগ দখল করছে। উপায়ন্ত না পেয়ে ওই সময় ১৪৪ ধারা করি। বিষয়টি সামাজিক ভাবে মিমাংসার জন্য বহুবার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মশিয়ার রহমানের নিকট গেছি। কিন্তু তিনি বিষয়টি মিমাংসা করতে পারেন নি। নিরূপায় হয়ে কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদের নিকট মিমাংসা করে দেওয়ার জন্য বলি। তিনি আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। আমি আবারও আদালতের স্মরণাপন্ন হয়ে আদালতে ১৪৪ ধারা করি। কিন্তু মোকাম গাজী ১৪৪ ধারা ভঙ্গ করে পাকা নির্মাণ কাজ শেষ করে। উপায়ান্ত না পেয়ে পৌর প্রশাসকের নিকট জমির প্রকৃত মাপ ও বিবাদ নিরসন কল্পে আবেদন করি। যা গত ০১.০৩.২০২৬ তারিখে পৌরসভার সার্ভেয়ার দ্বারা মাপ হয় এবং দেখা যায় মোকাম গাজী আমার জমি ৩ ফুট দখল করে নির্মাণ কাজ সম্পন্ন করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।