ঢাকাSaturday , 7 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ইরানে হামলার প্রতিবাদে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত

Link Copied!

লালমনিরহাটে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইরানে মার্কিন-ইসরায়েল হামলা বন্ধ কর-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্য গড়ো সাম্য মানবিক মর্যাদা ও শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল ৩টায় লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ সিপিবি লালমনিরহাট জেলা কার্যালয়ে সিপিবি লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ইরানে মার্কিন-ইসরায়েল হামলার প্রতিবাদে জেলা কার্যালয়ের সামন থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত আলোচনা সভা ও লাল পতাকা মিছিলে সিপিবি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ, সাধারণ সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায় মধু, সদস্য এ্যাডঃ রফিকুল ইসলাম অপু, সদস্য রঞ্জিত কুমার রায়, নিরঞ্জন কুমার সিংহ, বাহার তালুকদার, লালমনিরহাট জেলা যুব ইউনিয়নের সভাপতি গোপাল চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়, লালমনিরহাট সদর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নবীন্দ্রনাথ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও লাল পতাকা মিছিল শেষে সিপিবি জেলা কার্যালয়ে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।