ঢাকাWednesday , 4 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিচয় লুকিয়ে অভিনেত্রীকে লাগাতার ধর্ষণের হুমকি শুটিংয়ের স্পটবয়ের!

Link Copied!

ধুরন্ধর মুক্তির পর ‘শারারত গার্ল’-এর তকমা পেয়েছেন অভিনেত্রী আয়েশা খান। ছবির একটি গানে পারফরম্যান্সের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি। তবে সেই জনপ্রিয়তাই নাকি এখন তাঁর জন্য বড় সমস্যার কারণ। অভিনেত্রীর অভিযোগ, প্রায় প্রতিদিনই তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।

ছবি মুক্তির পর থেকেই সংবাদমাধ্যমে ব্যস্ত সময় কাটছে আয়েশার। অনুরাগীরা তাঁর কাজের অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত জীবন—সব কিছু নিয়েই জানতে আগ্রহী। একাধিক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে উঠে এসেছে এই ভয়াবহ অভিজ্ঞতার কথাও। আয়েশা দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই তিনি এ ধরনের হুমকি বার্তা পাচ্ছেন।


তাঁর কথায়, “একটি ছবির শুটিং করছিলাম। সেদিন সেটে বাবা উপস্থিত ছিলেন। এক দফা শুটিংয়ের পর তাঁর পাশে বসে সোশ্যাল মিডিয়া ঘাঁটছিলাম। হঠাৎ দেখি, নির্দিষ্ট একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে আমাকে বার্তা পাঠিয়ে যাচ্ছেন।

একাধিক ভয়েস নোটও ছিল। সেখানে আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল। সেটা দেখে আমি স্তম্ভিত হয়ে যাই।” বেশ কয়েকবার সেই কণ্ঠস্বর শোনার পর অভিনেত্রী বুঝতে পারেন, যে সেটে তিনি কাজ করছিলেন, সেখানকার এক স্পটবয়ের কণ্ঠস্বরের সঙ্গে মিল রয়েছে। আয়েশা আরো জানান, প্রায় প্রতিদিনই তিনি একাধিক ধর্ষণের হুমকি পান।

আরো পড়ুন

শিল্পীদের রেষারেষি-দ্বন্দ্বে অভিনয়শিল্পী সংঘর সতর্কবার্তা

ফোন বা সমাজমাধ্যম খুললেই এমন বার্তা দেখতে হয় তাঁকে। ধীরে ধীরে বিষয়টি যেন তাঁর জীবনের এক অস্বস্তিকর নিয়মে পরিণত হয়েছে।
অভিনেত্রীর আক্ষেপ, “প্রত্যেক সাক্ষাৎকারেই আমাকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আলোচনা হচ্ছে, কিন্তু বাস্তবে তেমন কিছু বদলাচ্ছে না। ধীরে ধীরে যেন এসবের সঙ্গেই অভ্যস্ত হয়ে পড়ছি।”