ঢাকাWednesday , 4 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিল্পীদের রেষারেষি-দ্বন্দ্বে অভিনয়শিল্পী সংঘর সতর্কবার্তা

Link Copied!

বর্তমান সময়ে ব্যক্তিগত রেষারেষি ও দ্বন্দ্বে জড়িয়ে শোবিজ অঙ্গনের একাধিক তারকা আলোচনায় এসেছেন। এমন প্রেক্ষাপটে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ।

আজ বুধবার সংগঠনটির সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়—একই সংগঠন কিংবা অন্য কোনো সংগঠনের সদস্যের সঙ্গে মতভেদ সৃষ্টি হলে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রকাশ না করে সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একজন পেশাজীবী হিসেবে স্ব-সংগঠনের অথবা অন্যান্য বন্ধুপ্রতিম সংগঠনসমূহের কোনো সদস্যের সঙ্গে কোনো প্রকার জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত না করে, উপরন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের আচরণবিধির পরিপন্থী।

আরো পড়ুন

ইকরাকে নিয়ে পাহাড়ের চূড়ায় বসে গল্প করতে চান আলভী!

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচেছে ব-সংগঠনের প্রতিম সংগঠনসমূহের মতভেদ হলে সংশ্রিষ্ট সংগঠনকে অবহিত করে উপরন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম একজন পেশাজীবী জটিলতা গণমাধ্যমে আলোচনা, বিশ্বাস কাঠামোর দিয়েই হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ঘটনা একতরফাভাবে ভাবে সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তিকে করতে পারে অন্যদিকে অনাকাঙিকিত বিভ্রান্তি নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে আচরপবিধি লজ্য়িত হলে ভাঁর বিরুছেধ বাংগঠনিকভাবে ক্ষেত্ে কোন সিন্ধান্ত গৃহীত অভিনয়শিল্লী মাধ্যমে ট্রায়াল’ প্রাতিষ্ঠানিক শৃম্খলা সাংগঠনিক শৃখ্খলা বাংলাদেশ ना দোষী যে-ই বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার সামাজিক যোগাযোপ দারিত্বের সম্তব। হোক শিল্পীর বরং হোক অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের। By অভিনয়শিল্পী বাংলাদেশ সভাপতি অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’

সাংগঠনিক কাঠামো ও আলোচনার মাধ্যমে যেকোনো জটিলতার সমাধান সম্ভব—এমনটা উল্লেখ করে আরো বলা হয়, ‘এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়েই সমাধান হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। কেননা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা একতরফাভাবে উপস্থাপিত হলে তা একদিকে যেমন সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে।’

সবশেষে সতর্ক করে বলা হয়, ‘উল্লেখিত ক্ষেত্রে কোনো সদস্যের আচরণবিধি লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।’