ঢাকাTuesday , 3 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Link Copied!

“এসেছে নতুন ভোর নতুন দিনের আগমন, প্রতি ইঞ্চি জমি আবাদে বাড়বে উৎপাদন” এই স্লোগানকে সামনে রেখে মণিরামপুরে ৩ দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬ শুরু হয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি দপ্তর এই মেলার আয়োজন করেছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে মেলার উদ্বোধন করেন এমপি গাজী এনামুল হক।
মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার তবিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৫ মণিরামপুর আসনের নবর্নিবাচিত সংসদ সদস্য এ্যাডঃ গাজী এনামুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সমরেন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মেলার গুরুত্ব তুলে ধরে এমপি এনামুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা মেটাতে আমাদের সনাতন কৃষি থেকে বেরিয়ে বাণিজ্যিক ও আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে প্রবেশ করতে হবে। এই মেলা কৃষকদের আধুনিক যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দেবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবে। আমরা চাই মণিরামপুরের প্রতিটি কৃষক যেন প্রযুক্তির ছোঁয়ায় তাদের উৎপাদন বহুগুণ বাড়িয়ে নিতে পারেন। অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।