দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে সাপোরটিভ এ্যাডোলেসেন্ট এন্ড ইয়ুর্থ- সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেল্থ এন্ড রাইটস প্রকল্পের এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে সাপোরটিভ এ্যাডোলেসেন্ট এন্ড ইয়ুর্থ- সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেল্থ এন্ড রাইটস প্রকল্পের এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এটিএম নজমুল হুদা উপ-পরিচালক পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দিনাজপুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ লুৎফুল বিন ফারুখ, প্রকল্প ব্যবস্থাপক, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নুর-ই আলম খুশরোজ আহমেদ, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসানুল বান্না, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা আইসিটি কর্মকর্তা রোকসানা খাতুন, ফুলবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান, মোঃ মোসলেম উদ্দীন টেকনিক্যাল কো-অডিনেটর নবাবগঞ্জ ও ফুলবাড়ী উপজেলা, মোছাঃ শাহানা ইয়াসমিন টেকনিক্যাল কো-অডিনেটর (জেন্ডার), কেরিনা সরেন টেকনিক্যাল কো-অডিনেটর (কোলমিল), মনি কৃষ্ণ রায় টেকনিক্যাল অফিসার মনিটরিং ইভ্যলুয়েশন এ্যাকাউন্টেবিলিটি এন্ড লানিং, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, বেতদিঘী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীউল ইসলাম, এফপিআই খয়েরবাড়ী মোঃ নবীউল ইসলাম, এফপিআই মোকাদ্দেছুর রহমান কাজল, সিসিডিবির এনজিও প্রতিনিধি খাদিজা আক্তার, বেসিক এনজিও প্রতিনিধি শ্যামল চন্দ্র ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন।

