ঢাকাMonday , 2 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে ক্ষুরাসহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গরু

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে গরুর ক্ষুরা রোগ ও লিভার সংক্রমণ রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েকদিনে এ রোগে আক্রান্ত হয়ে এ উপজেলায় বিভিন্ন স্থানে প্রায় ২২টি গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে ক্ষুরা রোগের কারণে এ উপজেলার গবাদি পশু খামারিদের অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন বলেও জানান খামারীরা। কিন্তু উপজেলা প্রাণি সম্পদ অফিস বলছে গবাদি পশু খামারিদের দুশ্চিন্তিত হওয়ার কোন কারণ নেই বলে জানিয়েছে। কেননা ভাইরাস জনিত গরুর এ ক্ষুরা রোগের চিকিৎসা দেয়া হলে গরু মারা যাওয়ার কোন সম্ভাবনা থাকে না। খামারিদের সূত্রে জানা গেছে, গরুগুলোর মধ্যে এ রোগের প্রকোপ বেশি দেখা দিয়েছে। এ রোগের লক্ষণ হিসেবে প্রথমে জ্বর দেখা দেয় এরপর কাঁপুনি শুরু হয়ে মুখ দিয়ে লালা পড়তে থাকে। রোগের প্রাথমিক চিকিৎসা দিলেও তা কোন কাজে আসছে না বলে জানান খামারিরা। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরগাছ বয়ড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে নাজমুল ইসলাম বলেন, খামারে ছোট-বড় মিলিয়ে ১১টি গরু ছিলো। সম্প্রতি এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৩টি বাছুর (ছোট গরু) ও ১টি বড় গরু মারা যায়। অসুস্থ অবস্থায় একটি গরু উপজেলা প্রাণি সম্পদ অফিসে নিয়ে গেলে ডাক্তার জানান বাঁচানো সম্ভব না। বয়স বেশি হলে বাঁচানো সম্ভব হতো। আমার খামারে এখনো আরও দুইটি বড় গাভী ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে আছে। জানি না এই দুইটাও মারা যাবে কিনা। এদিকে উপজেলার আওনা ইউনিয়নের ঘুইঞ্চা চরের আকবর আলী বলেন, অনেক চিকিৎসা দেয়ার পরেও আমার একটি গরুকে বাঁচানো সম্ভব হয়নি। সাথে থাকা বাকী গরুগুলোর অবস্থাও ভাল নেই। যেভাবে গরুর ক্ষুরা রোগ ও অন্যান্য রোগ দেখা দিচ্ছে ও মারা যাচ্ছে তাতে আমি এবং অনেক খামারী গরু নিয়ে আতঙ্কে রয়েছি। অনেকে গরু বিক্রি করে দিচ্ছে কম দামে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ক্ষুরা রোগের প্রতিকার করতে। খামারীদের নানা রকম পরামর্শ দেয়া হচ্ছে এ রোগ প্রতিরোধের বিষয়ে। তবে এ উপজেলায় কত গুলো গরু মারা গেছে জানতে চাইলে তিনি বলেন, মৃত গরুর কোন হিসাব নেই উপজেলা প্রাণি সম্পদ অফিসে বলে জানান তিনি।