ঢাকাSunday , 1 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 মোরেলগঞ্জ ১৩০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Link Copied!

রমজান উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নের এতিমখানা বাজার এলাকায় নবজাগরণ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ১৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১লা মার্চ) বেলা ১১টায় রাসেল মাতুব্বর বাপ্পির সঞ্চালনায়  নবজাগরণ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে এই ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান মাসুদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রিপন। এ সময় নবজাগরণ সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান মাসুদ বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এ কার্যক্রমের মূল লক্ষ্য। এ সময় প্রতিটি পরিবারের মাঝে প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। সাধারণ সম্পাদক শফিকুল ইসরাম রিপন বলেন, পবিত্র রমজান মাসে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এবং এই মহতি কাজে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এছাড়াও বক্তব্য রাখেন, উপদেষ্টা রুহুল আমিন, লিটন তালুকদার, সদস্য আতিউর রহমান, এমদাদুর ফকির, আলমগীর খান, আসরাম ফরাজী, কবির ফরাজি, আহসান মাষ্টার,মাহামদুর রহমান, জামাল মৃধা প্রমূখ। এ সময় ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে মহৎ ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।