ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর নতুন বাজার এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১ টায় মাটি ব্যবসাকে কেন্দ্র করে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ, ছাত্রলীগ নেতা মিয়াজ ও তায়েব গং-এর নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলায় ব্যবসায়ী রাশেদুল হাসানের ব্যবহৃত একটি টিভিএস কোম্পানির মোটরসাইকেল পুড়ে যায় এবং ভাড়া করা নয়টি লড়ি গাড়ি ভাংচুর করা হয়। অভিযুক্তরা রাশেদুলকে মাটি ব্যবসা করতে না দেওয়া এবং প্রাণহানি হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। পরিস্থিতি বিবেচনা করে আশপাশের মানুষ ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর রাশেদুল বাদী হয়ে মোট ৭ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়দের দাবি, মাটি ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ আল তায়েব গং ও রাশেদুলের মধ্যে বিরোধ চলছিল, যা শনিবার রাতে সহিংস ঘটনার আকার নেয়।

