ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত আসনে যোগ্য প্রার্থী নার্গিস আকতার লুনা

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসন নং ১১ এ সৎ ও যোগ্য প্রার্থী হিসাবে সাধারণ জনতার পছন্দের তালিকায় রয়েছেন জাসাস বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নার্গিস আকতার লুনা। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সামনের সারিতে থেকে জেলা মহিলা দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। দফায় দফায় হামলা করে ও প্রাণ নাশের ভয় ভীতি দেখিয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিচ্যুতি ঘটানো সম্ভব হয়নি তাকে। ঢাকা খুলনা বাগেরহাটের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন রাজপথে আর না মানা এই অগ্নিকন্যা। ১৯৭১ সালে জন্ম নেওয়া নার্গিস আকতার লুনা বাগেরহাটের বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। ছাত্র জীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাথে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সময়ে দল থেকে অর্পিত দায়িত্ব সততা ও অত্যন্ত সুনামের সাথে পালন করেছেন। ঢাকা খুলনা ও বাগেরহাটের প্রত্যেকটি প্রোগ্রামে জাসাস নেত্রী হিসাবে গণসঙ্গীতে অংশগ্রহণ করেছেন। বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে গান ও কবিতা পরিবেশন করে প্রশংসায় ভেসেছেন। সামাজিক ও মানবিক কাজে থেমে নেই তার কর্মযজ্ঞ। তিনি এতিম শিশুদের নিয়ে কাজ করেছেন। আইলা সিডরসহ বিভিন্ন ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। জাতীয়তাবাদী দলের হামলা মামলা শিকার নারীকর্মীদের পাশে রয়েছেন। তাদের সহায়তা করেছেন। সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হলে বাগেরহাট ও এই অঞ্চলের মানুষের জন্য কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নার্গিস আকতার লুনা বলেন- বিগত সরকারের আমলে শুধু লুটপাট দেখেছি। এই অঞ্চলের মানুষ অবহেলিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সবার আগে বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব। প্রত্যেক পরিবারে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। বিশেষ করে নারী ও শিশুদের জীবন মান উন্নয়নে কাজ করা হবে। এলাকার প্রত্যেকটি ছাত্রছাত্রীর শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানান জনপ্রিয় এই নারী নেত্রী।