ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল জলিল (৬২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবদুল জলিল চরএলাহী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন। তিনি একই ওয়ার্ডের মৃত আনার উল্যাহ মুন্সির ছেলে। চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা বলেন, কিছু দিন আগে বাড়ির পাশে ইরি ধানের চাষ করেন জলিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ধানখেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।